গাইবান্ধা - ৪ আসনের উপ-নির্বাচনে বিএনপি প্রার্থী বিপুল ভোটে এগিয়ে
গাইবাਬা ় ৪ উপিনবગাচেন িবএনিপ পચাথગী শামীম কায়সার িলਓন িবপুল োভােট এিগেয় আেছন৷ মਔলবার অনুিੋত উপিনবગাচেন ১০২িট োকে੯দચর মেধઘ ১০০িট োকে੯দચর পચাਮ ফলাফেল োদখা যায় িলਓন ৭৩৴৬২৭ োভাট োপেয়েছন৷
গাইবান্ধা - ৪ উপনির্বাচনে বিএনপি প্রার্থী শামীম কায়সার লিঙ্কন বিপুল ভোটে এগিয়ে আছেন।
মঙ্গলবার অনুষ্ঠিত উপনির্বাচনে ১০২টি কেন্দ্রের মধ্যে ১০০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা যায় লিঙ্কন ৭৩,৬২৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাগরিক কমিটির অধ্যক্ষ আবুল কালাম আজাদ পেয়েছেন ৪৯,৩৮৩ ভোট। এছাড়া জাতীয় পার্টির লুৎফর রহমান চৌধুরী পেয়েছেন ৩৬,০৫৯ ভোট।
প্রত্যন্ত দুটি কেন্দ্রের ফলাফল গভীর রাত পর্যন্ত গাইবান্ধা কন্ট্রোল রুম অথবা নির্বাচন কমিশন সচিবালয়ে এসে পৌঁছেনি। এ দুটি কেন্দ্রের মোট ভোট প্রায় ৭,০০০।
প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর প্রাপ্ত ভোটের পার্থক্য ২৪,২৪৪ হলেও ওই দুই কেন্দ্রের ফলাফল না পাওয়ায় লিঙ্কনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়নি।
