পানির জন্যে বিক্ষোভকারী জনতার ওপর হয়রানি বন্ধে এসসিবিএ’র দাবি
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন (এসসিবিএ) পানি ও বিদ্যুতের দাবিতে দেশের বিভিন্ন স্থানে গণমানুষের বিক্ষোভ দমনের লক্ষে সরকার যে সাধারণ মানুষের ওপর হয়রানি ও নির্যাতন চালিয়ে যাচ্ছে তা বন্ধ করার আহবান জানিয়েছে।
এসসিবিএ’র সহসভাপতি এটিএম মিজানুর রহমান ও সম্পাদক অ্যাডভোকেট এএম আমিনুদ্দিন সোমবার এক বিবৃতিতে জনগণের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান।
এসসিবিএ নেতৃদ্বয় ডেমরায় বিক্ষুব্ধ জনতা ও তাদের নেতা মোসলেমউদ্দিনের বিরুদ্ধে ক্ষমতাসীন দলের ক্যাডারদের শোডাউন ও হুমকি প্রদানের খবরে গভীর নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেন।
