২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় পরিচয়পত্র ও মেশিন রিডেবল পাসপোর্ট প্রদান দরপত্র প্রক্রিয়ার কারণে বিলম্বিত হচ্ছে- সংসদে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

দেশের সকল নাগরিককে জাতীয় পরিচয়পত্র (আইডিকার্ড) এবং মেশিন রিডেবল পাসপোর্ট প্রদানের জন্যে ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। দরপত্রের দীর্ঘ প্রক্রিয়ার কারণে পরিচয়পত্র ও পাসপোর্ট প্রদান বিলম্বিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2006, 08:03 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

সংসদে সোমবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এ কথা জানান।

জাতীয় পার্টির সাংসদ হাফিজউদ্দিন আহম্মেদের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি জানান, আগামী তিন থেকে চার মাসের মধ্যেই এর কাজ শুরু হবে।

আওয়ামী লীগের এনামুল হকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের সীমান্ত এলাকা দিয়ে জ্বালানী তেলসহ বিভিন্ন জিনিস ভারতে পাচার হয়ে যাচ্ছে। কারণ এসব পণ্যের মূল্য আমাদের তুলনায় ভারতে অনেক বেশি। তাই বিডিআর সদস্যদের কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।