২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমিটি গঠন করে আলোচনার ক্ষেত্র সৃষ্টির সুযোগ এখনো রয়েছে: জলিল

সংস্কার ইস্যুতে আলোচনার জন্যে মান্নান ভূঁইয়ার কাছে চিঠি পাঠানোর পর আব্দুল জলিল মতিঝিলে তার বাণিজ্যিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, কমিটি গঠন করে আলোচনার ক্ষেত্র সৃষ্টির সুযোগ এখনো রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2006, 07:48 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

তিনি বলেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে বলে আমি আশাবাদী।

প্রেস ব্রিফিংয়ে তিনি আরো বলেন, মনে হচ্ছে, তারা জেদ করে কমিটিতে যুদ্ধপরাধীদের নাম ঢুকিয়েছে।

নির্বাচন কমিশনের নতুন ভোটার তালিকার ব্যাপারে তিনি বলেন, ভুয়া ভোটার করে জাল ভোটের মাধ্যমে মতায় আসার নীল নকশা বাস্তবায়ন করতে এ ভোটার তালিকা করা হয়েছে।

তিনি বর্তমান ভোটার তালিকা বাতিল করে আদালতের নির্দেশ অনুযায়ী ভোটার তালিকাকে হালনাগাদ করার দাবি জানান।

শুধু বিএনপি মহাসচিব ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের মধ্যে আলোচনার প্রস্তাব সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জলিল বলেন, এটি ছিলো আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ওবায়দুল কাদেরের একান্তই ব্যক্তিগত অভিমত। এটি তিনি কথার ছলে বলেছেন। এটি আনুষ্ঠানিক কোনো প্রস্তাব নয়। আনুষ্ঠানিক প্রস্তাব হতে হলে তাতে দল ও জোটের অনুমোদন থাকতে হয়।