২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহসান উল্লাহ মাস্টারের ২য় মৃত্যুবার্ষিকীতে কবরস্থানে জনতার ঢল

শ্রমিক নেতা ও জনপ্রিয় রাজনীতিবিদ আহসান উল্লাাহ মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী রোববার যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। গাজীপুরের পুবাইল ইউনিয়নের হায়দরাবাদ গ্রামে আহসান উল্লাহ মাস্টারের কবরস্থান ফুলে ফুলে ছেয়ে যায়। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2006, 09:14 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে মরহুমের কবরস্থানে তাদের শ্রদ্ধা নিবেদন করে।

হাজার হাজার মানুষ জমায়েত হয় তার কবরস্থানে। সেখানে আহসান উল্যাহ মাস্টারের বাবা শাহ সুফী আবদুল কাদের পাঠান সার্বক্ষণিক কবরের পাশে ছিলেন মোনাজাতরত।

সন্তান হারানোর দুবছরেও সে বেদনা লেগে ছিলো তার চোখে মুখে। মা রুসমেতুন্নেসা একট পর পর কবর স্থানে আসেন ও কান্নায় ভেঙ্গে পড়েন।

২০০৪ সালের ৭ মে টঙ্গির নোয়াগাঁওয়ে নিজ বাসভবন সংলগ্ন এম এ মজিদ স্কুল মাঠে স্বেচ্ছাসেবক লীগের সমাবেশ চলাকালে আততায়ীর গুলিতে নিহত হন এই আওয়ামী লীগ দলীয় সাংসদ।

২০০৫ সালের  ১৬ এপ্রিল আসহান উল্লাহ মাস্টার হত্যা মামলার রায় ঘোষণা করা হয়। দ্রুত বিচার আদালত রায়ে ২২ জনের ফাঁসি এবং ছয় জনের যাবজ্জীবন কারাদ-ের আদেশ দেয়। তবে এ রায় এখনো কার্যকর হয়নি।

বাবার হত্যাকারীদের বিরুদ্ধে আদালতের রায়ের দ্রুত বাস্তবায়ন দাবি করেন আহসান উল্লাহ মাস্টারের ছেলে বর্তমানে ওই আসনের নির্বাচিত সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা রহমত আলী এমপি, জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আবদুল মতিন মাস্টার ও রায় রমেশ চন্দ্র সংগঠনের পক্ষে মাজারে শ্রদ্ধাঞ্জলি জানান। জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের মো. নূরুল ইসলাম, স্কপের সমন্বয়কারী ডা. ওয়াজেদুল ইসলাম খান, বাংলাদেশ ইনস্টিটিটিউট অব লেবার স্টাডিজ বিলস এর পক্ষে এর নেতৃবৃন্দ ও কর্মকর্তাবৃন্দ মরহুমের মাজারে শ্রদ্ধাঞ্জলি জানান।

মৃত্যূবার্ষিকীতে টঙ্গি ও গাজিপুর সদরে, পূবাইলস্থ কবরস্থান প্রাঙ্গণে এবং এলাকার বিভিন্ন ইউনিয়ন পরিষদ কার্যালয়েসহ প্রায় অর্ধশত স্পটে সাধারনের মাঝে খাবার বিতরণ করা হয়।