২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের আগমন দেশের রাজনীতিতে তারুণ্যদীপ্ত মাত্রা যোগ করবে: পটুয়াখালীতে আ. লীগ নেতা আফজাল হোসেন

শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের আগমন দেশের রাজনীতিতে তারুণ্যদীপ্ত আধুনিক মাত্রা যোগ করবে। ১৪ দলের চলমান আন্দোলনেকে আরো গতিশীল করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2006, 07:43 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

বাংলাদেশ আওয়ামী লীগের সহ-সম্পাদক ও সূর্যসেন হলের সাবেক ভিপি আফজাল হোসেন পটুয়াখালী সদরের বিভিন্ন অঞ্চলে ২৮ এপ্রিল থেকে মে’র প্রথম সপ্তাহব্যাপী সভা-সমাবেশ ও গণসংযোগকালে এ কথা বলেন।

আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন বলেন, জোট সরকারের অত্যাচার নির্যতনে মানুষ দিশেহারা। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনজীবন বিপন্ন। এর প্রতিবাদে শেখ হাসিনার নেতৃত্বে আন্দোলনকে বেগবান করে সুশাসন প্রতিষ্ঠার সংগ্রামে কাংক্ষিত বিজয় ছিনিয়ে আনতে হবে।

পটুয়াখালীর চান্দখালী বাজার, খেজুরতলা বাজার, বাঁধঘাটা, ধানখালী বাজার এবং বদরপুর ইউনিয়নের তেলিখালী বাজারে আয়োজিত এ সকল সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার, আওয়ামী লীগ নেতা নূরু শিকদার, গিয়াস উদ্দিন মাঝি, গনি শিকদার, খালেক খাঁ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মো. আমিন উদ্দিন ও মিলন মিয়া।