২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার আওয়ামী লীগ নেতার ওপর র‌্যাবের নির্যাতনে জলিলের নিন্দা

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল, এমপি বুধবার খুলনা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও মুক্তিযোদ্ধা মোঃ ইউনুসকে তার বাড়িতে প্রবেশ করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা শারীরিক নির্যাতন করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2006, 04:23 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

আব্দুল জলিল বলেন, র‌্যাবের সদস্যরা শুধু আওয়ামী লীগ নেতা ইউনুসকেই নির্মমভাবে প্রহার করেনি, বরং তারা তার স্ত্রী, কন্যা, মেয়ে, জামাইসহ বাড়ির ছয় সাতজনকে বেধড়ক মারধর করে।

তিনি বলেন, সরকার পরিকল্পিতভাবে বিরোধী দলের নেতাকর্মী হত্যা, গ্রেপ্তার, মিথ্যা মামলা ও বেধড়ক মারধর করে দেশের মানুষের কণ্ঠরোধ করার যে ঘৃণ্য পথ বেছে নিয়েছে, সোমবার আওয়ামী লীগ নেতা ইউনুসকে বিনা কারণে নির্মমভাবে প্রহার করা তারই ধারাবাহিকতা।

এক বিবৃতিতে তিনি এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।