২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যতদিন ২১ আগস্টের গ্রেনেড হামলা, কিবরিয়াসহ সকল হত্যাকা-ের বিচার না হবে, ততদিন চলবে শান্তির স্বপক্ষে নীলিমা: কিবরিয়ার জন্মবার্ষিকীতে আসমা কিবরিয়া

যতদিন পর্যন্ত ২১ আগস্টের গ্রেনেড হামলা এবং কিবরিয়া ও আহসানউল্লাহ মাস্টারসহ সকল হত্যাকা-ের বিচার না হবে, ততদিন শান্তির স্বপক্ষে নীলিমা কর্মসূচি অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2006, 06:22 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

গ্রেনেড হামলায় নিহত প্রবীণ আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়ার ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার তাঁর বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁর স্ত্রী আসমা কিবরিয়া এ কথা জানান।

তিনি জানান, কর্মসূচি সুষ্ঠুভাবে চালিয়ে নেয়ার উদ্দেশে ১১ সদস্য বিশিষ্ট শান্তির স্বপক্ষে নীলিমা কমিটি গঠন করা হবে। এর সদস্য হবেন অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, আসমা কিবরিয়া, রেজা কিবরিয়া প্রমুখ।  

সংবাদ সম্মেলনে আসমা কিবরিয়া জানান, এ পর্যন্ত ৫২টি শান্তির স্বপক্ষে নীলিমা কর্মসূচি হয়েছে। ৪ মে বিকেল ৫টায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানের সামনে ৫৩ তম কর্মসূচি পালন করা হবে।

তিনি বলেন, বিচারের নামে সরকার প্রহসন সৃষ্টি করেছে। তদন্তই যদি ত্রুটিপূর্ণ হয়, তাহলে ন্যায়বিচার হবে কীভাবে? কোনো হত্যাকা-ের গডফাদারদের ধরা হচ্ছে না। যাদের ধরা হচ্ছে, তাদেরও বরং পুরস্কৃত করা হচ্ছে।

আসমা কিবরিয়া বলেন, বর্তমান সরকারের কাছ থেকে এ সকল হত্যার বিচার পাওয়া যাবে না। কারণ হত্যাকা-গুলোর সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের শক্তিশালী মহল জড়িত, যারা আইন তথা পুলিশ বিভাগকে প্রভাবিত করতে পারে।

কিবরিয়া হত্যাকা-ের পুনঃতদন্তের দাবি আদালত থেকে প্রত্যাখ্যানের সঙ্গে সরকারের সম্পৃক্ততা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাহ এএমএস কিবরিয়ার পুত্র রেজা কিবরিয়া বলেন, যেহেতু বিচার বিভাগ পৃথক নয় সেহেতু সরকারের উচ্চ পর্যায় থেকে বিচার বিভাগ প্রভাবিত হতে পারে।

তারা আরো বলেন, সকল হত্যাকা-ের সুষ্ঠু তদন্ত ও বিচার হওয়া নির্বাচনের জন্যেও গুরুত্বপূর্ণ।      

শাহ কিবরিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ১ মে থেকে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। ১ মে তার ধানম-ির বাসভবন মালঞ্চের সামনে তিনদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক। প্রদর্শনী চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এ কর্মসূচির আয়োজন করেছে কিবরিয়া পরিবার, সোনার বাংলা যুব পরিষদ এবং সাপ্তাহিক মৃদুভাষণ।

বিকেল সাড়ে ৩টায় রাজধানীর বিলিয়া মিলনায়তনে ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং নির্বাচন কমিশন সংস্কার’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে মরহুম কিবরিয়ার দৃষ্টিভঙ্গি ও চিন্তাভাবনার আলোকে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ড.সৈয়দ আব্দুস সামাদ। এর আয়োজন করেছে বিএফডিআর এবং বিলিয়া।

২০০৫--এর ২৭ জানুয়ারি হবিগঞ্জে এক জনসভায় গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী প্রবীণ আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়া নিহত হন।