পটুয়াখালী আওয়ামী লীগ কর্মীর ওপর হামলার ঘটনায় শেখ হাসিনার ক্ষোভ প্রকাশ
আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদে বিরোধী নেতা শেখ হাসিনা বুধবার ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের পটুয়াখালী উপজেলার গলাচিপায় তার দলের নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে বাড়ি ও দোকানপাট ভাংচুরের ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে শেখ হাসিনা অভিযোগ করেন গত কিছু দিন ধরে উলানিয়া, চিকনী কান্দি, ডাকুয়া ও গজালিয়া ইউনিয়নের বেশির ভাগ গ্রামে তার দলের নেতাকর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর স্থানীয় বিএনপি সন্ত্রাসীরা হামলা চালিয়ে আসছে।
তিনি বলেন, গত ১৬ এপ্রিল গলাচিপা পৌরসভা নির্বাচনে পরাজয়ের পর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সহিংস হয়ে ওঠে এবং বিরোধী দলের কর্মীদের উপর নির্যাতন চালায়।
উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান, শ্রম সম্পাদক নাসির এলাহি, অ্যাড. মুকুল, নাসির, রইস এবং অনেকে বিএনপি’র সন্ত্রাসীদের হাতে আহত হয়।
“তারা এ সময় ওই এলাকার ৫০টি বাড়ি ও দোকান ভাংচুর করে”, তিনি বলেন।
শেখ হাসিনা বলেন, বিএনপি সন্ত্রাসীদের অস্ত্রসহ হামলায় ভয়ে শত শত আ’লীগ কর্মী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন তাদের বাড়ি ঘর ছেড়ে চলে গেছে।
তিনি অভিযোগ করে বলেন, পুলিশ এই সব বিএনপি সন্ত্রাসীদের গ্রেপ্তার করছে না এবং তাদের বিরুদ্ধে থানায় কোন মামলাও তারা গ্রহণ করছে না। বরং পুলিশ আ’লীগ কর্মীদের বাড়িতে হানাসহ তাদেরকে গ্রেপ্তারের মাধ্যমে হয়রানি করছে।
হাসিনা স্থানীয় প্রসাশনিক স্বাভাবিক আইন অনুযায়ী আ’লীগ নেতাকর্মীদের ছেড়ে দেওয়ার দাবি জানান।
আ’লীগ সভাপতি অতিসত্ত্বর এই হামলার সঙ্গে যুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান এবং পুলিশ বাহিনীকে ‘ক্ষমতাসীন দলের ক্যাডারের ভুমিকা পালন’ বন্ধ না করলে তার পরিণতি সম্পর্কে হুসিয়ার করে দেন।
