বুধবার বিশ্ব মেধাসম্পদ দিবস
বিশ্বের অন্যান্য দেশের মত বুধবার বাংলাদেশেও বিশ্ব মেধাসম্পদ দিবস পালিত হবে।
দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে। এবারের মেধাসত্ত্ব দিবসের মূল প্রতিপাদ্য- ‘মেধাসম্পদ: নতুন ধারণা থেকে শুরু’।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি বাণীতে বলেন, দেশের মেধার বিকাশে বিশ্ব মেধাসম্পদ দিবসের মূল প্রতিপাদ্যের আলোকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করতে হবে।
প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, বিশ্ব মেধাসম্পদ দিবস পালনের মাধ্যমে মেধাসম্পদ রক্ষা ও বিকাশে জনগণকে অনুপ্রাণিত করা সহজ হবে।
