২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপের মাধ্যমে সরকার এবং বিরোধীদল নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে আনবে: যুক্তরাষ্ট্রের আশাবাদ

বাংলাদেশে সরকার এবং বিরোধীদল সংঘাতের পরিবর্তে সংলাপের মধ্য দিয়ে নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে আনবে বলে মার্কিন যুক্তরাষ্ট্র আশাবাদ ব্যাক্ত করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2006, 07:22 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

 এছাড়াও আসন্ন নির্বাচনে প্রত্যেকটি পদক্ষেপে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছে যুক্তরাষ্ট্র ।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রেসিয়া এ বুটেনিস সোমবার নগরীর অ্যামেরিকান ক্লাবে আয়োজিত তার প্রথম সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা চেষ্টা করছি প্রত্যেকটি পদক্ষেপ হবে সহিংসতা প্রতিরোধ এবং নিরপেক্ষতা নিশ্চিত করার পক্ষে এবং সিধান্তগুলো হবে সুসংগঠিত, অহিংস ও শান্তিপূর্ণ’।

সংবাদ সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক বিষয়ে করা প্রশ্নের সতর্ক প্রতিউত্তরে মার্কিন রাষ্ট্রদূত তার দায়িত্ব পালনকালে, সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং নির্বাচনের বিষয়কে বড় ধরনের চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন।

বুটেনিস বলেন, যুক্তরাষ্ট্র এবং অধিকাংশ বাংলাদেশী চায় রাজনৈতিক সংঘাত ও সন্ত্রাসমুক্ত একটি দেশ এবং শক্তিশালী গণতন্ত্র, যার মাধ্যমে অহিংস পদ্ধতিতে যে কোনও সংকট নিরসন সম্ভব হবে। তারা চায় সম্পদের বৃদ্ধি, যা দরিদ্র জনগোষ্ঠির উন্নয়ন ঘটাবে এবং দূর্নীতি নিমূল, যা তাদের উন্নয়নের গতিকে তরান্বিত করবে।

জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি)’র শীর্ষ নেতৃবৃন্দকে গ্রেপ্তারের বিষয়কে তিনি ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। জেএমবি ও এর উগ্রকার্যক্রমে সহায়তাকারী এবং এ ঘটনায় জড়িত দায়িত্বশীল সকলকে চিহিৃত করতে, আরো কাজের প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

চলমান তদন্তে যদি জেএমবি’র সাথে কোন রাজনৈতিক দলের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়, এমন প্রসঙ্গ উত্থাপন করা হলে রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র একই অবস্থানে থাকবে।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, সন্ত্রাস প্রতিরোধ এবং প্রাথমিক তদন্ত কাজের দক্ষতা বৃদ্ধি করতে যুক্তরাষ্ট্র বাংলাদেশী আইন শৃংখলা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ প্রদান করে যাচ্ছে।

অপর এক প্রশ্নের জবাবে বুটেনিস বলেন, দুই দেশের মধ্যে চলমান ‘আইন শৃংখলা রক্ষা সহায়তা কর্মসূচী’র আরও বাড়াতে করতে তিনি কাজ করবেন।

নির্বাচনের বিষয়ে মত ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, দেশের ইতিহাসে এবারের নির্বাচনই সবচেযৈ বেশি গুরুত্বের সাথে পযৃবেক্ষণ করা হবে।

বাংলাদেশের সরকার পরিবর্তনে তিনি কোন চাপ প্রদান করবেন কিনা, প্রশ্ন করা হলে তিনি বলেন, যদি তারা সরকারের পরিবর্তন চায়, তবে বাংলাদেশের জনগণই এ বিষয়ে সিধান্ত নেবে। ‘ এটা আমার কোন সিধান্ত না’।

“দেশের প্রধান দুইটি রাজনৈতিক দল সমস্যার সমাধানে ব্যর্থ হলে, তৃতীয় শক্তি নেতৃত্বে আসবে’ তার পূর্বসুরী হ্যারি কে টমাসের দেওয়া মন্তব্যের বিষয়ে একজন সাংবাদিক জানতে চাইলে বুটেনিস বলেন, ‘এটা একটা চীরন্তন বিষয়’।

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বন্দি বিণিময় চুক্তি বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মন্তব্য করার মত পদে তিনি নেই। ‘এটা কোন বর্তমান ইস্যু না’ উল্লেখ করে বাংলাদেশের সাথে তার দেশের সুস্পর্ক রয়েছে বলে তিনি পুনরায় উল্লেখ করেন।

বাংলাদেশ থেকে ফেরত পাঠানো বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নাগরিক সাদিকীর মত একইভাবে, যুক্তরাষ্ট্রে অবস্থানকৃত বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনীদেরও দেশে ফেরত পাঠানো হবে কিনা প্রশ্ন করা হলে, বুটেনিস এ বিষয়ে তার অজ্ঞতা প্রকাশ করে বলেন, এ বিষয়ে তার জানা নেই।

তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কোন কিছুই জানি না। আমরা পরে এ বিষয়ে উত্তর দেবো।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ঢাকায় তার কোন কার্যালয় খুলবে কিনা প্রশ্নের জবাবে, তিনি নেতিবাচক উত্তর দেন।

অ্যামেরিকান সেন্টার পরিচালক জোনাথন সিবরা এবং কর্মকর্তা এএ আহম্মেদ আলী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।