২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘাতময় রাজপথের আন্দোলন ছেড়ে সংসদে যেতে বিরোধী দলের প্রতি মান্নান ভূঁইয়ার আহ্বান

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া সংঘাতময় রাজপথের আন্দোলন ছেড়ে সংসদে যাওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2006, 07:57 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

তিনি বলেন, সংঘাতময় রাজনীতি দেশের বিরাজমান সমস্যার সমাধানে আলোচনার পরিবেশকে বিনষ্ট করছে। এ রাজনীতি পরিহার করে সংসদে গিয়ে আলোচনার মাধ্যমেই আমাদের সমস্যার সমাধান করতে হবে। দেশের কল্যাণে আমাদের পরস্পরকে সহযোগিতা করতে হবে।

বেইলি রোডের সরকারি বাসভবনে রোববার সন্ধ্যায় হরতাল বিষয়ে সাংবাদিকদের কাছে দেওয়া প্রতিক্রিয়ায় মন্ত্রী একথা বলেন।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশে নৈরাজ্য সৃষ্টি করতে হরতালের মতো ধ্বংসাত্মক কর্মসূচিতে তাদের সকল নেতাকর্মীদের মাঠে নামাচ্ছে। তাদের দিয়ে বিএনপি নেতাকর্মীদের বাসায় ও পুলিশের ওপর হামলা করছে। এতে চিঠি বিনিময়ের মাধ্যমে সৃষ্ট আলোচনার পরিবেশ নষ্ট হচ্ছে এবং দেশেরও ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

তিনি বলেন, সংঘাতময় রাজনীতি নয়, খোলা মন নিয়ে আলোচনার মাধ্যমেই আমাদের সমস্যার সমাধান করতে হবে। আলোচনার স্বার্থে বিরোধী দলের সংঘাতময় রাজনীতি থেকে বিরত থাকা উচিত।