২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইউ’র রেজুলেশন এর সদস্য দেশগুলোর সাথে সম্পর্কে কোন প্রভাব ফেলবে না

পরাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান শুক্রবার বলেছেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)’র রেজুলেশন এর সদস্য দেশগুলোর সাথে বাংলাদেশের সর্ম্পকের ক্ষেত্রে কোনরূপ প্রভাব ফেলবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2006, 08:29 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

পরাষ্ট্রমন্ত্রী মোরশেদ খান ইউরোপীয় চারটি দেশ ফ্রান্স, নেদারল্যান্ড, বেলজিয়াম ও সুইজারল্যান্ড সফরের প্রাক্কালে বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন এর নির্বাহী পরিষদ ইউরোপিয়ান কমিশনের কাছে বাঁধা নয়। ইইউ বিশ্বের অনেক দেশের ক্ষেত্রেই এ ধরনের রেজুলেশন গ্রহণ করেছে।

ইইউ পার্লামেন্ট বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে সম্প্রতি দুটি রেজুলেশন পাশ করেছে।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন (ইউ) পার্লামেন্টে ভূল তথ্যের উপর নির্ভর করে, এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

পরাষ্ট্রমন্ত্রী বলেন, ইউ দেশগুলো বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশের ভূমিকার প্রসংসা করেছে।

ইউরোপে তার ১০ দিনের সফরে, পরাষ্ট্রমন্ত্রী মোরশেদ খান ফ্রান্সের পরাষ্ট্রমন্ত্রী, নেদারল্যান্ডের পরাষ্ট্র ও উন্নয়ন সহযোগিতা মন্ত্রী এবং সুইজারল্যান্ডের পরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

আগামী ১ মে তিনি ঢাকা ফিরবেন বলেও পরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন।