গলাচিপায় পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর জয়
গলাচিপা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল ওয়াহাব খলিফা নির্বাচিত হয়েছেন।
তিনি ৩,৯৫৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি’র বিদ্রোহী প্রার্থী ও বর্তমান পৌর চেয়ারম্যান আবু তালেব মিয়া পেয়েছেন ৩,০৪৯ ভোট ও চারদলীয় জোট মনোনীত প্রার্থী সোহরাফ মিয়া পেয়েছেন ১৮৬৬ ভোট।
এদিকে, বেসরকারি ভাবে ফলাফর ঘোষণার পরপর আ’লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মীরা পৌর শহরে আনন্দ মিছিল বের করে।
