২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেবিদ্বারে এমপি মঞ্জুরুল আহসান মুন্সীর দ-াদেশ স্থগিত

আদালত অবমাননার অপরাধে সাংসদ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর দন্ডাদেশ রোববার স্থগিত করেছেন কুমিল্লার জেলা ও দায়রা জজ মো: শওকত হোসেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2006, 09:06 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

আদালত সূত্র জানায়, গত ১০ এপ্রিল কুমিল্লার সহকারী জেলা জজ আদালতের বিচারক একেএম মোজাম্মেল হক চৌধুরী দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ মীর আব্দুল গফুর ভূইঁয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সফিকুর রহমান ও সহকারী অধ্যাপক সফিউদ্দিন ভূইঁয়ার দায়েরকৃত দেওয়ানী (নং-৭/০৪) মামলায় সাংসদ ইঞ্জি: মঞ্জুরুল আহসান মুন্সী ও একই কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন ভূইঁয়াকে আদালত অবমাননার অপরাধে দোষী সাব্যস্ত করেন। এ রায়ে আদালত অভিযুক্তদের ছয় মাসের কারাদ-াদেশ দিলে রোববার বিকাল সাড়ে ৩টায় কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতে ওই দ-াদেশের বিরুদ্ধে একটি মামলা (২৪/০৬) দাখিল করা হয়।

শুনানি শেষে কারাদ-ের কার্যকারিতা আপিল মামলার শুনানি না হওয়া পর্যন্ত স্থগিত করেন।

দ-িত সাংসদের পক্ষে আপিল মামলাটি পরিচালনা করেন জিপি অ্যাড: আব্দুস সাত্তার, বিশেষ পিপি কাইমুল হক রিঙ্কু ও খন্দকার আহসান উল্লাহ। তাদের সহায়তা দানের জন্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমপক্ষে অর্ধশতাধিক আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন।