কানসাট হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাবিতে ধর্মঘট: ক্লাশ, পরীক্ষা হয়নি
কানসাটে মানুষ হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শনিবার ধর্মঘট পালিত হয়েছে। ধর্মঘট চলাকালে কোনো ক্লাশ ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ধর্মঘটের দিন ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিলো।
ধর্মঘটের সমর্থনে ছাত্র ইউনিয়ন, প্রগতিশীল ছাত্রজোট ক্যাম্পাসে মিছিল সমাবেশ করে। এছাড়া নির্যাতনবিরোধী ছাত্র সংগঠন ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করে। তারা কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সমাবেশ করে। সমাবেশে বক্তারা কানসাট হত্যাকা-ের জন্যে দায়ী ব্যক্তিদের বিচার দাবি করে।
