২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলা নববর্ষে আওয়ামী লীগের বর্ণাঢ্য শোভাযাত্রা

বাংলা নববর্ষ উপলক্ষে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ শুক্রবার সকালে নগরীতে বিশাল বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2006, 04:55 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

পুরান ঢাকার বাহাদুর শাহ্ পার্ক থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি গুলিস্তান, বঙ্গবন্ধু এভিনিউ, জাতীয় প্রেসক্লাব এলাকাসহ বিভিন্ন রাস্তা ঘুরে রমনা পার্কে গিয়ে শেষ হয়।

দলের হাজার হাজার নেতা কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ উৎসবমূখর পরিবেশে বৈশাখী শোভাযাত্রায় অংশ নেয়। মিছিলকারীরা রংবেরঙের ব্যানার ফেস্টুন প্ল্যাকার্ড বহন করে।  শোভাযাত্রায় সুসজ্জিত হাতি, ঘোড়ার গাড়ি এবং ট্রাক ও ভ্যান গাড়ির ওপর নির্মিত নৌকা সবার দৃষ্টি আকর্ষণ করে।

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শোভাযাত্রায় নেতৃত্ব দেন।