সিঙ্গাপুরে বৃহস্পতিবার আব্দুল জলিলের এনজিওগ্রাম
সিঙ্গাপুরে বৃহস্পতিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়কারী আব্দুল জলিল এমপি’র এনজিওগ্রাম করা হবে।
আ’লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ আবুল হোসেন এমপি’র বরাত দিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে (বাংলাদেশ সময় সাড়ে ৪টা) আ. জলিলের এনজিওগ্রাম করা হবে।
হার্টের অবস্থা ভাল হলে কিছু দিনের মধ্যেই তিনি দেশে ফিরবেন।
তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতলে চিকিৎসাধীন রয়েছেন।
