সিরাজগঞ্জে ছাত্রদলের ২ গ্র“পের সংঘর্ষে আহত ৫০
সিরাজগঞ্জ শহরের ভাষাণী রোড ও ভাঙ্গাবাড়ী মহল্লার বিএনপি’র ছাত্রসংগঠন ছাত্রদলের দুই প্র“পের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। পুলিশ বুধবার একথা জানায়।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, সিরাজগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের ছাত্রদল সমর্থিত দুই ছাত্রের মধ্যে অর্থ আদায়ের জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় এই সংঘর্ষ বাধে।
সংঘর্ষের সময় একটি বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে দুই ছাত্রদল কর্মীকে গ্রেপ্তার করেছে।
