আগামী নির্বাচনে খোদাভীরু লোকদের বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের প্রতি চরমোনাই পীরের আহ্বান
ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমীর চরমোনাই পীর সৈয়দ ফজলুল করিম বলেছেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হলেও বাংলাদেশে ইসলামী শাসনের পরিবর্তে নেফাকী--মানবরচিত শাসন ব্যবস্থা চলছে। এ কারণে স্বাধীনতার ৩৫ বছরে দেশের মানুষ শোষিত, বঞ্চিত ও নিষ্পেষিত হয়েছে।
ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে তার সাথে সাক্ষাত করতে আসা বিভিন্ন জেলার নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে মঙ্গলবার তিনি একথা বলেন।
সৈয়দ ফজলুল করিম বলেন, আগামী নির্বাচনে মোত্তাক্বী ও খোদাভীরু লোকদের বিজয়ী করে রাষ্ট্রীয়ভাবে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করাই হচ্ছে এই ভয়াবহ পরিস্থিতি থেকে দেশকে উত্তরণের একমাত্র পথ।
এ জন্যে তিনি দলীয় নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
