১০ এপ্রিল মুজিবনগর দিবস উদযাপন কমিটির সভা
‘মুজিবনগর দিবস উদযাপন কমিটি’র প্রথম সভা আগামী ১০ এপ্রিল সকাল ১১টায় আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন কমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী।
এক বিবৃতিতে কমিটির সদস্য সচিব সাংসদ সৈয়দ আশরাফুল ইসলাম সভায় ৭১ সদস্যবিশিষ্ট কমিটির সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
আগামী ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস সফলভাবে উদযাপনে আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সভায় শুক্রবার এ কমিটি গঠন করা হয়।
