শুক্রবার আ’লীগের জরুরী বৈঠক
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ দলীয় সভানেত্রীর ধানমণ্ডি কার্যালয়ে ৭ এপ্রিল সকাল সাড়ে ১০টায় এক জরুরি বৈঠকে বসবে।
সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সকল সদস্যকে যথা সময়ে সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
