‘জোট শাসনামলে আক্রান্ত গণমাধ্যম’ শীর্ষক সেমিনার শুক্রবার
‘জোট শাসনামলে আক্রান্ত গণমাধ্যম’ শীর্ষক একটি সেমিনার শুক্রবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হবে।
বিশিষ্ট আইনজীবী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, ব্যারিস্টার এম আমিরুল ইসলাম, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবাহান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. আ.আ.ম.স. আরেফিন সিদ্দিক, লেখক ও কলামিস্ট আবেদ খান, অধ্যাপক মুনতাসীর মামুন, শাহরিয়ার কবির ও আলতাফ মাহমুদ সেমিনারে বক্তব্য রাখবেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাসসের সাবেক ব্যাবস্থাপনা পরিচালক হারুন হাবিব।
