বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির ২৪ ঘন্টার হরতাল শান্তিপূর্ণ ভাবে চলছে, ১ম লিড
আকরাম পয়েন্টে গভীর সমুদ্র বন্দর স্থাপন, মংলা বন্দরের উন্নয়ন, পাইপ লাইনে গ্যাস সরবরাহ, খুলনা নিউজপ্রিন্ট ও অন্যান্য বন্ধ মিল কল কারখানা চালুসহ ১৬ দফা দাবি বাস্তবায়নে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির ২৪ ঘন্টার হরতালের প্রথম ১২ ঘন্টা বুধবার শান্তিপূর্ণ ভাবে পালিত হয়েছে।
হরতালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। স্কুল কলেজ, অফিস আদালত, ব্যংাক বীমাসহ ব্যবসা প্রতিষ্ঠান বুধবার বন্ধ থাকে। নগরীতে বিচ্ছিন্ন ভাবে কিছু রিক্সা ভ্যান চললেও অণ্য কোন যানবাহন চলাচল করেনি। দূর পাল্লার কোন বাস চলাচল করেনি। তবে ট্রেন ও লঞ্চ চলাচল করেছে।
হরতালের সমর্থনে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি , স্থানীয় আওয়ামীলীগ সহ বিভিন্ন পেশাজীবি সংগঠন নগরীতে মিছিল সমাবেশ করে। ভোর থেকে বিভিন্ন মোড়ে পিকেটারদের অবস্থান করতে দেখা যায়। তবে পিকেটিং এর সময় কোথাও কোন অপ্রিতীকর ঘটনা ঘটেনি। বিপুল সংখ্যক পুলিশ, আর্মড পুলিশ মোতায়েন করা হয়। এছাড়া র্যাবের নিয়মিত টহল অব্যাহত রয়েছে।
