ব্যাংককের হাসপাতালে সাবেক মেয়র মোহাম্মদ হানিফের অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে
ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং ঢাকা মহানগর আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ হানিফের অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে।
রাজধানীর মুক্তাঙ্গনে ৮ ফেব্র“য়ারি এক জনসভায় তিনি গুরুতর হৃদরোগে আক্রান্ত হন। আশংকাজনক অবস্থায় ১০ ফেব্র“য়ারি তাকে ব্যাংকক পাঠানো হয়।
উন্নত চিকিৎসার জন্যে এই আওয়ামী লীগ নেতাকে শনিবার ব্যাংকক থেকে সিঙ্গাপুর পাঠানোর কথা ছিলো। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে তার পরিবার ব্যাংককেই চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।
মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন বুধবার টেলিফোনে বিডিনিউজকে বলেন, তার পিতার অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং তিনি কথা বলার চেষ্টা করছেন।
তার পিতার আশু আরোগ্য কামনা করে প্রার্থণার জন্যে তিনি সকলের প্রতি অনুরোধ জানান।
দুই দিন আগে ব্যাংককে অসুস্থ নেতাকে দেখে আসা আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি হাজী সেলিম বিডিনিউজকে বলেন, বিছানায় শয্যাশায়ী হানিফ বিশেষ করে পরিচিত মুখসহ সকলের সাথে কথা বলার চেষ্টা করছেন।
তিনি বলেন, তার পরিবারের পাশাপাশি ব্যাংককে বসবাসকারী বাংলাদেশীরাও অসুস্থ নেতার দেখাশোনা করছে।
