কুমিল্লায় জেএমবি নেতা শায়খ রহমানের ছেলে নাবিলের ৮ দিনের রিমান্ড মঞ্জুর
নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমানের ছেলে নাবিলকে জিজ্ঞাসাবাদের জন্য আট দিনের রিমান্ডে নিয়েছে র্যাব।
সোমবার কড়া নিরাপত্তায় র্যাবের এএসপি দেলোয়ার হোসেনের নেতৃত্বে কুমিল্লা ১ নং আদালতে তাকে হাজির করা হয়।
ম্যাজিস্ট্রেট শফিউল আজম ১০ দিনের রিমান্ড চাইলে আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করে।
