সিলেটে জামাতের আশ্রয়ে ছিল জেএমবি প্রধান: চরমোনাই পীর
ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রধান এবং চরমোনাই পীর মওলানা সৈয়দ ফাজলুল করিম শুক্রবার বলেছেন, জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান জামাতপন্থী এলাকা হিসেবে পরিচিত সিলেটে জামাতের আশ্রয়েই ছিল।
পল্টন ময়দানে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মহা-সমাবেশে তিনি এ কথা বলেন।
পীর সাহেব শায়খ রহমানের গ্রেপ্তারের পর তার আশ্রয়স্থল থেকে ইসলামী এই দলটি গুরু মৌদুদি ওগোলাম আজমের বই পাওয়ার বিষটিতে ইঙ্গীত করেন।
‘আমার চারিদিকে চোরের দল’ শেখ মুজিবুর রহমানের সেই উক্তি স্মরণ করে ফজলুল করিম বলেন সেই চোরের দলই এখন বিএনপি আওয়ামী লীগের নির্বাচিত নেতা। তারাই এখন দেশ চালাচ্ছে।
তিনি অভিযোগ করেন, সরকার জাতীয় পাঠ্যসূচিতে মওদুদির বই আন্তর্ভূক্ত করেজনগণকে ভুল পথে প্রবাহিত করতে চায়। সভায় অন্যান্য বক্তাও মওদুদির বইয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি করেন এবং এর সকল প্রকাশনা বাতিল করার কথা বলেন।
সমাবেশে আট দফা দাবি তুলে ধরা হয় এবং সাত দফা কর্মসূচি ঘোষণা করা হয়।
