২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মসূচিতে বাধা দিলে লাগাতার হরতাল দেবে ১৪ দল, আলোচনার পথ উন্মুক্ত থাকবে

বৃহস্পতিবার সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে বাধা বা নেতাকর্মীদের গ্রেফতার করা হলে আওয়ামী লীগসহ ১৪ দল লাগাতার হরতালসহ কঠোর আন্দোলন কর্মসূচি দেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2006, 10:06 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

তবে একই সাথে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার ইস্যুতে সরকারের সঙ্গে আলোচনার পথ উন্মুক্ত থাকবে।

বুধবার রাতে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে অনুষ্ঠিত ১৪ দলের লিয়াজোঁ কমিটির সভায় এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় আন্দেলন সম্পর্কিত বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেয়া হয়।

সভা সূত্র বিডিনিউজকে জানায়, বিরোধী দলের আন্দোলনের মাত্রাসহ সব কিছুই নির্ভর করছে সরকারের আচরণের ওপর।

সম্ভাব্য কর্মসূচির মধ্যে রয়েছে : ২৪ থেকে ৭২ ঘন্টার লাগাতার হরতাল, বিক্ষোভ, সড়ক ও রেলপথ অবরোধ এবং ঘেরাও।

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দলের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপিসহ আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।