প্রধানমন্ত্রীর পরিবার ২ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে: বি চৌধুরী
বিকল্প ধারা বাংলাদেশের (বিডিবি) সভাপতি অধ্যাপক ড. একিউএম বদরুদ্দোজা চৌধুরী শুক্রবার প্রধানমন্ত্রীর পরিবার বিদেশে দুই হাজার কোটি টাকা পাচার করেছেন বলে অভিযোগ করেছেন।
বদরুদ্দোজা চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশকে মা - ছেলের এক পরিবারে পরিণত করেছেন। তারা দুর্নীতি, ডাকাতি, সন্ত্রাসবাদ এবং আত্মসাতের মাধ্যমে জনগণের টাকা লুট করেছেন। জনগণের সম্পদ আত্মসাতের জন্যে তারা আরো ছয়মাস ক্ষমতায় থাকতে চায়। তাদের ডাকাতির হাত থেকে দেশকে রক্ষা করতে সবাইকে এক হতে হবে।
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর--সিরাজদিখান পয়েন্টে শুক্রবার ‘লক্ষ্মীবিলাস--কালীবাড়ি প্রতিবাদ সড়ক’ অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন। বিকল্প ধারা বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাহী বি চৌধুরী এমপি সভায় সভাপতিত্ব করেন।
সড়ক নির্মাণের জন্যে বরাদ্দকৃত প্রকল্প সরকার কর্তৃক বাতিল করে দেওয়ার প্রতিবাদে মাহী বি চৌধুরীর নেতৃত্বে শ্রীনগর ও সিরাজদিখানের জনগণ স্বেচ্ছাশ্রমের বিনিময়ে মুন্সীগঞ্জের ঢাকা - খুলনা মহাসড়কের কাছে আড়াই কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণ করেন।
সাবেক রাষ্ট্রপতি বলেন, বিএনপি - জামাত জোট সরকার একটি মাত্র বিদ্যুৎ কেন্দ্রও স্থাপন করতে পারেনি। উপরন্তু তাদের সাড়ে চার বছরের শাসনামলে অনেক বিদ্যুৎ ইউনিটের ক্ষতিসাধিত হয়েছে।
তিনি বলেন, বিদ্যুতের অভাবে জনগণ সীমাহীন দুর্দশা ভোগ করছে। শিক্ষার্থীরা রাতে পড়ালেখা করতে পারছে না। জনগণ তাদের ক্ষমা করবে না বিধায় পরবর্তী সাধারণ নির্বাচনে বিএনপি - জামাত জোট রক্ষা করা যাবে না।
জাতীয় ঐক্যমঞ্চ সভাপতি ড. কামাল হোসেন বলেন, পুরো জাতি দুর্নীতি, লুটপাট, সন্ত্রাসবাদ ও বোমা হামলার শিকার। দেশকে দুর্নীতি, লুটপাট, সন্ত্রাসবাদ ও বোমা হামলা থেকে মুক্ত করতে পরবর্তী সাধারণ নির্বাচনে সৎ ও যোগ্য প্রতিনিধিদের নির্বাচিত করতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে বিডিবির সাধারণ সম্পাদক মেজর (অব.) এমএ মান্নান, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজীবুল বশর মাইজভান্ডারি, বিডিবির যুগ্ম সম্পাদক ফিরোজ এম হাসান, জাতীয় সংসদের সাবেক হুইপ আব্দুর রউফ, জাতীয় ঐক্যমঞ্চ নেতা মোস্তফা মহসীন মন্টু সভায় বক্তব্য রাখেন।
