২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তা ও তার স্বামীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট

অ্যাডভোকেট শাহিন সুলতানা শান্তা ও তার স্বামী অ্যাডভোকেট আতাউর রহমানকে ঢাকা সিএমএম আদালতের দায়েরকৃত দুইটি পৃথক মামলায় হাই কোর্ট বৃহস্পতিবার আগাম জামিন মঞ্জুর করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2006, 09:19 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

শুনানির পর হাই কোর্টের বিভাগীয় বেঞ্চের বিচারক এমএ রশিদ এবং বিচারক মিজানুর রহমান ভূইয়া শান্তা ও আতাউরের পক্ষে এই রায় দেন।

২২মার্চ ঢাকা সিএমএম আদালতে শান্তা এবং তার স্বামীর নামে চুরি এবং চাঁদা আদায়ের অভিযোগে দুইটি পৃথক মামলা দায়ের করা হয়।

ব্যারিষ্টার এম আমির-উল ইসলাম, অ্যাডভোকেট এএফএম মেসবাউদ্দিন, অ্যাডভোকেট মাহাবুবে আলম এবং অ্যাডভোকেট এম ইনায়েতুর রহিম বাদির পক্ষে মামলাটি পরিচালনা করেন।