টঙ্গী পৌরসভার নির্বাচনী তফসিল ঘোষণা, ২৭ এপ্রিল ভোট গ্রহণ
টঙ্গী পৌরসভার নির্বাচন ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। রোববার টঙ্গী পৌরসভার নির্বাচনের চূড়ান্ত তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন গাজীপুর জেলা নির্বাচন কমিশনারের নিকট চিঠি প্রেরণ করেছে।
পৌরসভা ও নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ২৭ এপ্রিল বৃহস্পতিবার টঙ্গী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২এপ্রিল এবং ৩ এপ্রিল মনোনয়নপত্র বাছাই করা হবে।
একটি সূত্র জানায়, ১১ ও ১২ এপ্রিল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ করা হবে।
এদিকে টঙ্গী পৌরসভার নির্বাচনের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। অনেকে ইতিমধ্যে গণসংযোগও শুরু করে দিয়েছেন।
