২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাসংকটের মাঝেও প্রধানমন্ত্রী দেশের মানুষকে নিয়ে মিথ্যাচার করছেন: চট্টগ্রাম মেয়র

চট্টগ্রাম সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, দেশের মানুষ শান্তিতে আছে বলে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মিথ্যাচার করছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2006, 07:24 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী রোববার বিকালে বসুরহাট পৌর বাস টার্মিনালে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মেয়র বলেন, সারা দেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, খুন, সন্ত্রাস, রাহাজানি জনজীবনকে মহা সংকটের দিকে নিয়ে গেছে।

তিনি আরো বলেন, এ সরকারের আমলে সার নাই - ডিজেল নাই। কৃষক তাদের ন্যায্য অধিকার থেকে বাঞ্চিত হচ্ছে।

তিনি চারদলীয় জোট সরকারের হাত থেকে দেশকে রক্ষার জন্যে জনগণের প্রতি আহ্বান জানান।

তিনি কৃষক শ্রমিক জনতার উদ্দেশে বলেন, ৭১ সালের মতো আবারো গর্জে উঠে শত্র“দের মোকাবেলা করতে হবে।