২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশী বংশভূত কাউন্সিলর ব্রিটেনের ওয়েলসের প্রথম জাতিগত সংখ্যালঘু এসেম্বলি সদস্য হচ্ছেন

বাংলাদেশী বংশভূত সিটি কাউন্সিলর মোহাম্মদ ইসলাম জাতিগত সংখ্যালঘুদের মধ্যে প্রথম ব্রিটেনের দক্ষিণ ওয়েলস কেন্দ্র থেকে অ্যাসেম্বলি সদস্য পদে প্রতিদ্বন্দিতার জন্য মনোনয়ন লাভে প্রচারাভিযান শুরু করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লন্ডন প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2006, 07:38 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

তার স্ত্রী কাউন ইসলাম বলেন, প্রায় ৪০ হাজার কালো অধ্যূষিত এ অঞ্চলের জন্য এটা গুরুত্বপূর্ণ বিষয়। অ্যাসেম্বলিতে মুসলিম জাতিগত সমাজের প্রতিনিধিত্ব থাকা উচিত।

রিভার সাইড ওয়ার্ড থেকে দলীয় সদস্যদের দ্বারা নির্বাচিত সিলেটে জন্মগ্রহনকারী বাংলাদেশী বংশভূত কাউন্সিলর মোহাম্মদ ইসলাম বলেন, আমি জানি এটা আমার জন্য বিশাল দায়িত্বের সাথে সাথে একটি বড় পরীক্ষা।

‘যদি প্লেইড সদস্যরা আমাকে নির্বাচিত করে,  তবে তা হবে ওয়েলসের প্লেইড এবং কালো ও জাতিগত সংখ্যালঘু সমাজের জন্য বড় বিজয়।

প্লেইড হলো ওয়েলসের পশ্চাদপসরদের একটি রাজনৈতিক দল।

ওয়েলসের এই দলটির এ অঞ্চলে বর্তমানে দুইজন অ্যাসেম্বলি সদস্য রয়েছেন, তারা হলেন লেন উড এবং ওয়েন জন থমাস।

২০০৭ সালের নির্বাচনে থমাস প্রতিদ্বন্দিতা করবে না এবং যদি আগামী মে মাসে ইসলামের মনোনয়ন প্লেইড সদস্যরা গ্রহণ করে তবে তালিকায় থমাসের পরিবর্তে তাকে স্থান দেওয়া হবে। জাতিগত সংখ্যালঘুদের মধ্যে প্রথম অ্যাসেম্বলি সদস্য নির্বাচিত হওয়ার তার ভালো সম্ভবনা রয়েছে।

যদিও হাউজ অব কমন্সে ১৫ জন কালো বা এশিয়ান এমপি রয়েছে এবং হাউজ অফ লর্ডসে দুইজন জাতিগত সংখ্যালঘু প্রতিনিধিত্ব করছে। সমগ্র ওয়েলসের ৬০ জন অ্যাসেম্বলি সদস্যের মধ্যে অর্ধেকই মহিলা, যারা শেতাঙ্গ।

স্কটল্যান্ডের পরিস্থিতিও একই রকম। স্কটল্যান্ডের পার্লামেন্টে জাতিগত সংখ্যালঘুদের মধ্যে থেকে আসা কোন সদস্য নেই।