২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীর কলাপাড়ায় আওয়ামী লীগ ও বিএনপি’র পাল্টাপাল্টি সভা আহবান,  ১৪৪ ধারা জারি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বাদুরতলীতে শুক্রবার বিকেলে স্বেচ্ছাসেবক লীগ এবং যুবদল পাল্টাপাল্টি সভা আহবান করায় সংঘাত এড়াতে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পটুয়াখাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2006, 01:26 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল বারী বিডিনিউজকে জানান, বাদুরতলীতে জারিকৃত ১৪৪ ধারা দুপুর ২টা থেকে মধ্যরাত অবধি বলবৎ থাকবে। যেকোন ধরনের সংঘাত এড়াতে সভাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আওয়ামী লীগ সাংসদ মাহবুবুর রহমান পৌর স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে সভা আহবান করলে একই স্থানে যুবদল উপজেলা শাখার সভাপতি আক্কাস আলী সভা আহবান করেন।