সন্ত্রাসবিরোধী রাজু দিবস পালিত
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সোমবার ‘সন্ত্রাসবিরোধী রাজু দিবস’ পালন করেছে। ১৯৯২ সালের এ দিনে স্বৈরাচারবিরোধী মিছিলে সন্ত্রাসীদের গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও ছাত্র ইউনিয়ন নেতা মইন হোসেন রাজু নিহত হন।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন প্রতিবছর দিনটিকে ‘সন্ত্রাস বিরোধী রাজু দিবস’ হিসেবে পালন করে থাকে।
ছাত্র ইউনিয়ন সোমবার সকাল ১০টায় রাজু ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় ছাত্র ইউনিয়ন সভাপতি সামসুল আলম সজ্জন, বাকী বিল্লাহ, মানবেন্দ্র দেবসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। রাজু ভাস্কর্য চত্বরে চিত্রশিল্পী হাশেম খান চিত্রাঙ্কনের মাধ্যমে দু’দিনব্যাপী ‘সন্ত্রাস ও ধর্মীয় জঙ্গিবাদবিরোধী’ চিত্রাঙ্কন প্রদর্শনীর উদ্বোধন করেন।
ছাত্রদল ও ছাত্রলীগ--এর মধ্যে বন্দুকযুদ্ধ চলার সময় সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে রাজু নিহত হন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞানের মেধাবি ছাত্র রাজুর স্মৃতি রক্ষায় রাজু সংনদ গঠিত হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাসবিরোধী রাজজু ভাষ্কর্য নির্মিত হয়।
