বৃহস্পতিবার অর্ধদিবস হরতাল
বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি (সিপিবি) বৃহস্পতিবার সারাদেশে অর্ধদিবস হরতাল ডেকেছে, একই দিনে একটি পেশাজীবী সংগঠন এবং একটি ছাত্র সংগঠন চট্টগ্রামে অগ্নিকাণ্ডে কেটিসি গার্মেন্টস শ্রমিক হতাহতের প্রতিবাদে দিনব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে।
বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র (বিজিএসটিইউকে) এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (বিসিইউ) এই হরতাল ও ধর্মঘট কর্মসূচি সফল করার জন্য দেশবাসীকে আহ্বান জানায়। তারা রাজধানীতে মিছিল ও সমাবেশ পালন করেন।
বুধবার ১৬টি গার্মেন্টস শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগে ধর্মঘটের সমর্থনে রাজধানীর মালিবাগ, বাড্ডা, রামপুরা, উত্তরা, মিরপুর, পল্লবী, আব্দুল্লাহপুর এবং গাজীপুরের বোর্ড বাজার এলাকায় মিছিল বের করা হয়।
বাংলাদেশ কৃষক সমিতি, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি, বাংলাদেশ যুব ইউনিয়ন, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন এবং বাংলাদেশ বস্তিবাসি ইউনিয়ন বৃহস্পতিবারের হরতালের প্রতি সমর্থন জানায়।
