জনসংহতি সমিতির সম্মেলন বৃহস্পতিবার রাঙ্গামাটিতে শুরু
রাঙ্গামাটির কিল্ল্যামুড়ায় বৃহস্পতিবার থেকে তিনদিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) অষ্টম জাতীয় সম্মেলন শুরু হতে যাচ্ছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পিসিজেএএসএস’র সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।
পিসিজেএসএস’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির জেলাশাখার নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
এছাড়া পিসিজেএসএস’র অঙ্গসংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ, মহিলা সমিতি, যুব সমিতি, হিল উইমেন্স ফেডারেশনের নেতৃবৃন্দরা পর্যবেক্ষক হিসেবে যোগদান করবেন।
এই সম্মেলনে কেন্দ্রীয় কমিটির নতুন কমিটি ছাড়াও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তায়নের লক্ষ্যে আন্দোলনের নতুন কৌশল নির্ধারণ, ভুমি সমস্যা, পার্বত্য চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি এবং দেশ ও বহির্বিশ্বের বিশ্বের রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়াদি আলোচনা করা হবে বলে ধারণা করা হচ্ছে।
