বুধবার পল্টন ময়দানে জাপা’র (এ) মহাসমাবেশ
জাতীয় পার্টির (এরশাদ) উদ্যোগে বুধবার বিকাল ৩টায় পল্টন ময়দানে মাহসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে , জাপা’র (এ) এই মহাসমাবেশকে কেন্দ্র করে এরই মধ্যে রাজনৈতিক অঙ্গণে দেখা দিয়েছে নানা কৌতুহল। অনুষ্ঠেয় মহাসমাবেশে জাপা (এ) প্রধান এইচএম এরশাদ কি বক্তব্য দেন, এখন সকলের নজর সেদিকে।
সংশ্লিষ্টদের ধারণা, আগামী নির্বাচনী বৈতরণী পার হতে এরশাদ চার দলীয় জোট, না ১৪ দলীয় জোট-কোন দিকে ঝুঁকবেন, এই মহাসমাবেশ থেকে এ বিষয়ে ইঙ্গিত পাওয়া যাবে। এছাড়া বিদিশা-নাটকের শেষ পরিণতি দেখতেও রাজনৈতিক মহল উৎসুক।
