সোমবার মহিলা আওয়ামী লীগের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সোমবার ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে।
মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণের মাধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু করবে।
দিনটি উপলক্ষে সংগঠনের উদ্যেগে বঙ্গবন্ধু জাদুঘরের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শেখ হাসিনার ধানমন্ডির কার্যালয়ের সামনে এসে শেষ হবে।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, যুগ্ম সম্পাদক ওবায়দুল কাদের, ত্রাণ সম্পাদক নাজমা রহমানসহ দলের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ কর্মসূচীতে অংশ নেবেন।
