২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২ মার্চ পর্যন্ত ভোটার তালিকা প্রণয়নের মেয়াদ বৃদ্ধি

পরবর্তী জাতীয় নির্বাচনের নতুন ভোটার তালিকা প্রস্তুতকরণের জন্য নির্বাচন কমিশন ১২ মার্চ পর্যন্ত ভোটার রেজিস্ট্রেশনের মেয়াদ বৃদ্ধি করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2006, 09:16 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

পূর্ব সিদ্ধান্ত অনুয়ায়ি ২০ ফেব্রুয়ারি ছিল রেজিস্ট্রেশনের শেষ তারিখ।

নির্বাচন কমিশন সচিবালয় সূত্র রোববার জানায়, ১৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন কার্যালয় থেকে গোপনীয়ভাবে জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো আদেশ নং- ৫ (বি) সার্কুলারে রেজিস্ট্রেশনের সময়সীমা ১২ মার্চ বৃদ্ধির কথা জানানো হয়।

সূত্র জানায়, ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত অনেক ভোটারেরই রেজিস্ট্রেশন বাকি ছিলো।

এবছর ১ জানুয়ারি থেকে ভোটার তালিকা প্রণয়নের কাজ শুরু হয় এবং ৩১ জানুয়ারি রেজিস্ট্রেশনের কাজ শেষ করে তা পর্যালোচনা করার কথা ছিল।

পরে ৩১ জানুয়ারি নির্বাচন কমিশন রেজিস্ট্রেশনের তারিখ ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করে।