তত্ত্ববধায়ক সরকার প্রসঙ্গে মান্নান ভূঁইয়ার বক্তব্যের জবাবে আব্দুর রাজ্জাক
আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক এমপি বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়ার তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষতা প্রসঙ্গে বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন।
শনিবার এক বিবৃতিতে বলা হয়, শুক্রবার সাভারে বিএনপি’র সমাবেশে মান্নান ভূঁইয়া তত্ত্বাবধায়ক সরকারের সংস্কারে বিরোধী দলের দাবি প্রসঙ্গে বলেন, ‘সকলের কাছে গ্রহণযোগ্য তত্ত্বাবধায়ক সরকারের প্রধান চাচ্ছেন, আসলে আব্দুর রাজ্জাক কিংবা তোফায়েল আহমেদকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা হলেও শেখ হাসিনা তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলবেন।’
এ বক্তব্যের বিরোধিতা করে রাজ্জাক জানান, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্ট সম্পর্কে মান্নান ভূঁইয়া সাহেবরা প্রথম থেকেই বিভ্রান্তিতে ভুগছেন। এ কারণে তারা কখনো কোথাও নিরপেক্ষ ব্যক্তি খুঁজে পান না। আর এ কারণেই তারা বিচারপতিদের সময়সীমা বাড়িয়ে বিএনপি’র সাবেক আস্তর্জাতিক বিষয়ক সম্পাদককে প্রধান বিচারপতি হওয়ার সুবাদে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করার আয়োজন সম্পন্ন করেছে।
আব্দুর রাজ্জাক বিবৃতিতে, বিএনপি’র একতরফাভাবে করা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সেই সাথে নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার চেয়েছেন।
