২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী দলের সাথে জোট করে ইসলামী মূল্যবোধের সরকার হওয়া যায় না: চরমোনাই পীর

ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমীর ও চরমোনাই পীর হযরত মাওলানা সৈয়দ মো. ফজলুল করীম বলেছেন, ইসলামী দলের সাথে জোট করে ইসলামী মূল্যবোধের সরকার হওয়া যায় না, কাজের মাধ্যমে তা প্রমাণ করতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2006, 07:48 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

ফেনীর সোনাগাজীতে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বৃহস্পতিবার ইসলামী মহাসম্মেলনে পাঠানো লিখিত বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, ধর্মীয় মূল্যবোধ রক্ষা, সন্ত্রাস-দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গিকার করে ক্ষমতায় এসে যারা দুর্নীতিতে আকন্ঠ নিমজ্জিত হয়ে কোরআন-হাদীস, নবী-রাসুল (স.) এর অবমাননার বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে না তারা দেশপ্রেমিক ইসলামী মূল্যবোধের সরকার হতে পারে না।

প্রিন্সিপাল মাওলানা আতাউর রহমান আরেফীর সভাপতিত্বে মহাসম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রেসিয়িাম সদস্য মুফতি সৈয়দ ফজুল করীম, নুরুল ইসলাম আদিব, প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান, মাওলানা হাবিবুল্লাহ বেলালী প্রমুখ।