জঙ্গি দলগুলোর হাতে তেজষ্ক্রিয় পরমানু বোমা বানানোর সরঞ্জাম রয়েছে: অধ্যাপক আবু সাইয়ীদ
প্রচলিত অস্ত্রের বাইরেও বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলোর নিজস্ব পরামাণু তেজস্ক্রিয় সরঞ্জাম রয়েছে যা দিয়ে ব্যাপক ধ্বংসাত্বক বোমা বানানো সম্ভব। সাবেক তথ্যমন্ত্রী অধ্যপক আবু সাইয়ীদ তার প্রকাশিত নতুন গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মঙ্গলবার এ কথা বলেন।
অধ্যাপক আবু সাইয়ীদ বৃহস্পতিবার তার মোহাম্মদপুরের বাসভবনে ‘বাংলাদেশ: থ্রেট অব ওয়ার’ নামে নতুন গ্রন্থের প্রকাশনা উপলক্ষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
তিনি বলেন, দেশের জঙ্গি সংগঠনগুলোতে আফগানিস্থানের মোল্লা ওমর কর্তৃক প্রশিক্ষিত পর্যাপ্ত সংখ্যক সদস্য রয়েছে যারা পরামাণু বোমা বানাতে সক্ষম।
অধ্যাপক সাইয়ীদ বলেন, জঙ্গিবাদের উত্থানের তথ্য, সরকার কিভাবে জঙ্গিদের পাশে দাঁড়িয়েছে, দেশের গণতন্ত্র আইন ও বিচার ব্যাবস্থা এবং সংবিধানকে ধ্বংস করার জন্য জঙ্গিদের পরিকল্পনা এবং কারা তাদের অর্থ প্রদান করছে এর সবকিছুই বইটিতে রয়েছে।
‘শুধুমাত্র লেখার কথা চিন্তা করে আমি লেখি না, আমি সত্য প্রকাশের জন্য লেখি। বইটির তথ্য সংগ্রহের জন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে এবং তথ্য বাছাইয়ের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক ছিলাম বলে অধ্যাপক সাঈদ উল্লেখ করেন।
দেশের নেতৃত্বস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান আগামী প্রকাশনী খুব শিঘ্রই বইটি প্রকাশ করবে।
আগামী প্রকাশনীর সত্ত্বাধিকারী ওসমান গনী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
