১৯ ফেব্রুয়ারি দেশব্যাপী জাসদের বিক্ষোভ কর্মসূচি
বিদ্যুৎ, তেল ও সার সংকটের অবসান ও ভর্তুকি মূল্যে কৃষকের হাতে এসব সরবরাহের দাবিতে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (জাসদ) ও জাতীয় কৃষক জোট যৌথ উদ্যোগে ১৯ ফেব্রুয়ারি দেশব্যাপী বিক্ষোভ ডেকেছে।
পল্লী বিদ্যুৎ গ্রাহকদের ওপর হয়রানি বন্ধ, চাল, ডাল, তেল ও চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, পুলিশ ও প্রশাসনের দলবাজী, দুর্নীতি ও জুলুম বন্ধের দাবিতে দেশের সকল জেলা ও উপজেলা সদর এবং সড়ক ও মহাসড়কে বিক্ষোভ প্রর্দশন করা হবে।
জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ এবং জাতীয় কৃষক জোটের সভাপতি ইকবাল হোসেন খান ও সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু এক যৌথবিবৃতিতে আগামী ১৯ ফেব্রুয়ারির বিক্ষোভ সমাবেশে দেশের সকল জেলা, উপজেলা এবং সড়ক ও মহাসড়কে বিক্ষোভ প্রদর্শন করার জন্য সংগঠনের নেতাকর্মীদের আহ্বান জানান।
