২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিকে থাকার জন্য দক্ষিণ এশিয়াকে অবশ্যই রাজনৈতিক সংঘাতের অবসান ঘটাতে হবে: পাক প্রেসিডেন্ট

পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ বলেছেন, পৃথিবীর মোট জনসংখ্যার এক- পঞ্চমাংশের আবাসস্থলের বহুলকাক্সিক্ষত অগ্রগতি ও উন্নতি অর্জন করার পথ প্রশস্ত করতে চাইলে দক্ষিণ এশিয়াকে অবশ্য তার রাজনৈতিক সংঘাতের অবসান ঘটাতে হবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2006, 09:44 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

আইওয়ান-ই-সদরে মঙ্গলবার সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে এক বৈঠকে পাকিস্তানের প্রেসিডেন্ট এ কথা বলেন।

জেনারেল মোশাররফ বলেন, পরিশ্রমী জনসাধরণ ও প্রাকৃতিক সম্পদে আশীর্বাদপুষ্ট দক্ষিণ এশিয়ার অন্যান্য অঞ্চলের পিছনে পড়ে থাকার একমাত্র কারণ হচ্ছে আমরা আমাদের মধ্যকার দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করতে সমর্থ হয়নি।

বাংলাদেশ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের নতুন চেয়ারম্যান রাষ্ট্র হওয়ায় তিনি খালেদা জিয়াকে অভিনন্দন জানান।

দ্বিপাক্ষিক বিতর্কের কথা বলতে গিয়ে পাক-ভারত সম্পর্কের কথা বিশেষভাবে উল্লেখ করে মুশাররফ বলেন, সার্কের দুই বৃহৎ রাষ্ট্রের মধ্যে শান্তি প্রক্রিয়া ও যোগাযোগ দীর্ঘস্থায়ী ও উন্নয়নের বৃহত্তর সুযোগ উন্মোচন করেছে।

তিনি বলেন, ভূমিকম্প-পরবর্তী সময়ে নেতাদের মধ্যে যে বোঝাপড়া ও পারস্পরিক সহযোগিতার অনুকূল যে পরিবেশ সৃষ্টি হয়েছে, তাকে কাজে লাগানোর সুযোগ দুই দেশের হারানো উচিত হবে না। বিতর্কিত কাশ্মির ইস্যুর সমাধানে সাহসী ও আন্তরিক উদ্যোগ নেয়া উচিত বলে মুশাররফ বলেন।

দুই নেতা অর্থনৈতিক সহেযাগিতা ও রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা করেন। বিভিন্ন ক্ষেত্রে ক্রমবর্ধমান সহযোগিতা দুই পক্ষের জন্য সুফল বয়ে আনবে বলে তারা বৈঠককালে সম্মত হয়েছেন।

প্রেসিডেন্ট মুশাররফ বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় দেয়া প্রতিশ্রুতি পূরণে বাংলাদেশ অবিচলিত রয়েছে। সন্ত্রাসবাদের সাথে লড়াইয়ে বাংলাদেশকে সহযোগিতা করার ব্যাপারে পাকিস্তানের প্রেসিডেন্ট খালেদা জিয়াকে নিশ্চয়তা প্রদান করেন।

মুশাররফ বাংলাদেশের বিভিন্ন শহরে স¤প্রতি বিভিন্ন বোমা হামলার ঘটনার নিন্দা জানান।

শিক্ষা, শিল্প, কৃষি ইত্যাদি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে মুশাররফ-খালেদা আলোচনা করেন।

অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে দুই নেতা মতবিনিময় করেন।

২০০৫ সালের অক্টোবরের ভয়াবহ ভূমিকম্পের সময় পাকিস্তানের প্রতি সহমর্মিতা প্রকাশ ও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য পাকিস্তানের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

মুসলিম বিশ্বের সামাজিক-অর্থনৈতিক মুক্তির জন্য দুই নেতা ওআইসিকে আরো কার্যকর সংগঠনে পরিণত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে সহযোগিতা করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়া পাকিস্তানের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন, সার্কের চেয়ারম্যান হিসেবে তার সামর্থের মধ্যে থেকে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করতে তিনি প্রচেষ্টা চালাবেন।

শান্তি ও উন্নয়নকে আন্তঃসম্পর্কযুক্ত বলে উল্লেখ করে সম্মিলিত কল্যাণ অর্জনে সার্কের সকল সদস্য দেশের যার যার নির্ধারিত দায়িত্ব পূর্ণ করা উচিত বলে এ বিষয়ে বেগম জিয়া ও মুশাররফ একমত প্রকাশ করেন।

পারভেজ মোশাররফ বলেন, সার্কের গঠন প্রণালীর মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পাকিস্তান বাংলাদেশকে সহযোগিতা করবে।

পরবর্তীতে সফরকারী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে পাকিস্তানের প্রেসিডেন্ট একটি মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন। মধ্যাহ্নভোজে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রী শওকত আজিজ, সিনেটের চেয়ারম্যান, জাতীয় পরিষদের স্পিকার, মন্ত্রিপরিষদ সদস্য এবং উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।