২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহ জেলা বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, মশিউর সভাপতি, শহীদুল সম্পাদক

ঝিনাইদহের ওয়াজের আলী উচ্চবিদ্যালয় মাঠে শনিবার ঝিনাইদহ জেলা বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝিনাইদহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2006, 08:29 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

জেলা বিএনপি সভাপতি সংসদ সদস্য মশিউর রহমানের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন ঢাকা সিটি মেয়র সাদেক হোসেন খোকা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি সংসদীয় দলের হুইপ আশরাফ হোসেন।

সম্মেলনে মশিউর রহমানকে সভাপতি, শহীদুল ইসলাম মাস্টারকে সাধারণ সম্পাদক, এম শহীদুজ্জামান বেল্টুকে সিনিয়র সহসভাপতি এবং সাবেক সাংসদ আব্দুল ওহাবকে সাংগঠনিক সম্পাদক করে সর্বসম্মতভাবে ১০১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।