বিএনপি’র আভ্যন্তরীর কোন্দল: নোয়াখালীতে মওদুদের উপস্থিতিতে দলীয় নেতা লাঞ্চিত
নোয়াখালী জেলার মুসাপুরে শনিবার সকাল ১১টায় আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদের উপস্থিতিতে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম শিকদারকে দলের সদস্যরা লাঞ্চিত করেছে।
মুসাপুর চর বারাঢালী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনে মন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপি’র দুটি গ্রুপ পৃথক অনুষ্ঠানের আয়োজন করলে এ ঘটনা ঘটে।
আইনমন্ত্রী মাত্র দুই মিনিটের একটি ভাষণ দিয়েই অনুষ্ঠান থেকে বিদায় নেন।
একজন ছাত্রদল ও একজন যুবদল নেতাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবশ্য গ্রেপ্তারের কিছুক্ষণ পরেই তাদের ছেড়ে দেওয়া হয়।
