২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহমদীয়া মুসলিম জামাতের বার্ষিক জলসা শুরু, মৌলবাদ প্রতিহত করার আহ্বান

আহমদীয়া মুসলিম জামাত, বাংলাদেশের ৮২তম প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ঢাকার বকশিবাজারের কেন্দ্রীয় আহমদীয়া কমপ্লেক্সে তিনদিনব্যাপী বার্ষিক জলসা শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2006, 06:24 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

জলসায় মহানবী হযরত মোহাম্মদের (সঃ) মর্যাদার অবমাননাকারীদের সম্মিলিতভাবে প্রতিরোধ, মহানবীর (সঃ) সর্বোচ্চ মর্যাদাকে বিশ্বব্যাপী তুলে ধরা এবং অহিংস পন্থায় ইসলামী সৌন্দর্য প্রচারের আহ্বান করা হয়।

অধিবেশেনের দ্বিতীয় দিনে শনিবার বিকেলে সুশীল সমাজের অংশগ্রহণে আয়োজন করা হয় আলোচনা সভার। আহমদীয়া মুসলিম জামাতের ঢাকা মহানগরের আমীর আফজাল আহমেদ খাদেম এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ (ইনু) নেতা মঈনুদ্দীন খান বাদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারেক সাইফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ধর্মের নামে মানুষকে বিভক্ত করার উগ্র-সাম্প্রদায়িক রাজনীতির কবল থেকে দেশকে মুক্ত করা প্রয়োজন। এ জন্যে দরকার গণতন্ত্রমনা, অসম্প্রদায়িক চেতনার ১৪ কোটি মানুষের ঐক্য। তারা মানবাধিকাররের প্রশ্নে আহমদীয়া বিরোধী মৌলবাদী ও জঙ্গি তৎপরতাকে প্রতিহত করার আহ্বান জানান।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তৃতায় বিশ্ব আহমদীয়া মুসলিম জামাতের পঞ্চম খলিফা হযরত মির্যা মাসরূর’র প্রতিনিধি মাওলানা ফিরোজ আলম উপমহাদেশে আহমদীয়াদের বি¯তৃতির ইতিহাস তুলে ধরেন।

উনিশ শতকের শেষদিকের সময়কে ‘ধর্মান্ধতার যুগ’ হিসেবে উল্লেখ করে মাওলানা আলম বলেন, সে সময় উপমহাদেশের ইসলামের বিরুদ্ধবাদীরা ইসলাম ও মহানবীর (স.) বিরুদ্ধে অপবাদমূলক বিভিন্ন পুস্তিকা প্রণয়ন করলে আহমদীয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা মির্যা গোলাম আহমদ লেখনী ও বক্তৃতার মাধ্যমে সে সব অপবাদের জবাব দেন।

উদ্বোধনী অধিবেশনে আহমদীয়া মুসলিম জামাতের খলীফার বাণী পাঠ করেন ন্যাশনাল আমীর মোবাশ্বের-উর-রহমান।