নগর আ. লীগ নেতা হানিফের আশু অরোগ্য কামনা করে শুক্রবার বিশেষ প্রার্থনা
ঢাকা মহানগর আওয়ামী লীগ সভাপতি সাবেক মেয়র মোহাম্মদ হানিফের আশু আরোগ্য কামনা করে শুক্রবার বাদজুম্মা বিশেষ প্রার্থনায় অংশ নেয়ার জন্যে দলীয় নেতা-কর্মীসহ জনগণের প্রতি আহবান জানানো হয়েছে।
নগর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক হাজী মোহাম্মদ সেলিম বৃহস্পতিবার এক বিবৃতিতে মোনাজাতে অংশ নেয়ার জন্যে মহানগর আওয়ামী লীগের পক্ষে এ আহবান জানান।
মোহাম্মদ হানিফ আশু আরোগ্য লাভ করে তার রাজনৈতিক কর্মসূচি শুরু করবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।
রাজধানীতে বুধবার ১৪ দলের র্যালীতে অংশগ্রহণ শেষে মোহাম্মদ হানিফ গুরুতর হৃদরোগে আক্রান্ত হন।
বর্তমানে বারডেম হাসপাতালে যান্ত্রিক সহায়তায় তাকে বাঁচিয়ে রাখা হয়েছে।
