২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক মেয়র হানিফের শয্যাপাশে মির্জা আব্বাস

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বিএনপির যুগ্ম মহাসচিব এবং ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাস বৃহস্পতিবার সকালে বারডেমে চিকিৎসাধীন ঢাকার সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হানিফকে দেখতে যান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2006, 05:37 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

তিনি অসুস্থ হানিফের শয্যাপাশে বেশ কিছু সময় অবস্থান করেন এবং তার পরিবারের সদস্যদের কাছ থেকে সেবা শুশ্রুষার খোঁজখবর নেন।

পরে মন্ত্রী মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে আলাপ করে সাবেক মেয়রের চিকিৎসার খোঁজখবর নেন। তিনি এসময় মোহাম্মদ হানিফের দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন।